পতাকা-৭১’ভাস্কর্য





মহান মুক্তিযুদ্ধ হয়েছে যেই পতাকার জন্য, সেই পতাকারই দেশের প্রথম ভাস্কর্য ‘পতাকা ৭১’-এর শুভ উদ্বোধন হচ্ছে মুন্সীগঞ্জে। মুঠবদ্ধ ছয়টি হাতের চারটি হাতই ধরে রেখেছে এই পতাকাদণ্ড। মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস ধরেই সেটির মাথায়  পতাকাটি উড়ছে ; ঐতিহাসিক পতাকাটি বাংলাদেশের মানচিত্রখচিত ।ছয় দফা দাবির ছয়টি হাতের ওপর বাংলাদেশের মানচিত্র খচিত ১৯৭১ সালের বাংলাদেশের পতাকার আদলের এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। তবে এটি রংবিহীন তাই এ পতাকা একাত্তর ভাস্কর্য।



মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার লিচুতলায় ভাস্কর্যটি অবস্থিত। মার্চ 2020 রোজ সোমবার জাতীয় পতাকা দিবস উদ্যাপনের দিনটিতেই উদ্বোধন করা হয়েছে এই ভাস্কর্যটি। উদ্বোধনের দিন নানা কর্মসূচি পালন করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। সব মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন সাধারণ মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মার্চ বিকেল বেলাটাও ছিল রৌদ্রোজ্জ্বল। সেদিন পড়ন্ত বিকেলে ভাস্কর্যের সামনে গিয়ে দেখা মিলল কয়েকজন দর্শনার্থীর। আগ্রহ নিয়ে নতুন ভাস্কর্য দেখতে এসেছেন তাঁরা। ভাস্কর্যের সামনের খালি মাঠে পথশিশুরা খেলা করছিল। পথচলতি মানুষের আগ্রহের বিষয় নতুন এই ভাস্কর্য, তাই চলার পথে ইতিউতি করছিলেন। ভাস্কর্যের দক্ষিণ পশ্চিম পাশে চলে গেছে প্রশস্ত দুটি রাস্তা। এর দক্ষিণ পাশে  রয়েছে মুন্সিগঞ্জ জেলার আদালত, আর উত্তরে রয়েছে নির্মাণাধীন প্রবীণ পার্ক।

https://goo.gl/LRFBWh
see the nex

0 Comments