আইস কিউব ফেসিয়াল


মিশ্র ত্বকের জন্য সবেচেয়ে কার্যকরী ফেসিয়াল হচ্ছে আইস কিউব ফেসিয়াল। এটি বরফ ত্বকের ব্লাড ফ্লো কয়েকশো গুণ বাড়িয়ে আপনার ত্বকে ছড়িয়ে দেবে গোলাপি আভা। ত্বকের রন্ধ্রের সাইজ ছোট করে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে, ত্বকের চুলকানি ও ফোলা ভাব কমায়, চোখের নীচের কালো দাগও দূর করে। আইস কিউব ফেসিয়াল করার জন্য বয়সের কোন ভেদাভেদ নেই। গরমের হাত থেকে স্বস্তি পেতে ত্বককে সুস্থ সতেজ রাখতে করতে পারেন বরফ ফেসিয়াল। জেনে নিন বরফ ফেসিয়ালের ৫টি উপকারিতা।

) আলতো হাতে মুখের উপর ঘষুন বরফের কিউব। এতে ত্বকের বড় বড় রন্ধ্রগুলো বন্ধ হবে। সেইসঙ্গে বন্ধ হবে অতিরিক্ত তৈলক্ষরণ। ত্বক হবে মসৃণ সতেজ।

) ব্রণর উপর আলতো হাতে বরফ ঘষলে ব্রণ কমে যাবে। দরকারে মসৃণ কোনও কাপড়ে জড়িয়েও বরফ ঘষতে পারেন
) ত্বককে উজ্জ্বল করতেও বরফের তুলনা নেই। শশার স্লাইসের মধ্যে মধু লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। জমাট বাঁধার পর বরফ সমেত ওই মিশ্রণ মুখে মাখুন।

) আইস ট্রে-তে করে গ্রিন টি-কে জমাট বাঁধতে দিন। তারপর গ্রিন টি-এর ওই বরফ কিউব বন্ধ চোখের পাতার উপর ৩০ সেকেন্ড করে রাখুন। গ্রিন টি-এর অ্যান্টি অক্সিড্যান্ট মাইল্ড ক্যাফাইন চোখের কালি দূর করবে।

) স্কিন এজিং প্রতিরোধ করে। আইস ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়ায়। আরও ভালো ফল পেতে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল ফেলে তারপর ম্যাসাজ করুন

পদ্ধতি :
. ২টি  শশা, বোতল গোলাপ জল, আইস কিউব ট্রে, বেবি লোশন, গরম পানি নিয়ে নিন। চাইলে প্লেন বরফও ব্যবহার করতে পারেন।
. ফেসিয়াল শুরু করার আগে একটি বড় গামলা বা সিঙ্কে গরম পানি ভর্তি করে ফেলুন। তারপর লোশনের বোতলের মুখ খুব ভালো করে আটকে নেবেন যেন এর ভেতর কোন পানি না ঢুকতে পারে। গামলা বা সিঙ্কে গরম পানির ভেতর বোতলটি দিয়ে দিন যেন বোতলে থাকা লোশন উষ্ণ গরম হয়ে যায়।
. খোসা ছাড়িয়ে শশা ছোট ছোট টুকরো করে নিন।
. একটি পাত্রে সমান পরিমাণে শশা গোলাপ জল নিবেন।
. কয়েক মিনিটের জন্য উপকরণ গুলো বয়েল করুন। তারপর ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটি রেখে দিন।
. ঠান্ডা হলে মিশ্রণটি ছেঁকে নিন। তারপর গোলাপজল-শশার জুস আইস কিউব ট্রেতে জমতে দিন।
. প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালো ভাবে পরিষ্কার করে একটি আইস কিউব সার্কুলার মোশনে পুরো মুখে ঘষবেন।
. আইস কিউব ফেসিয়াল করার পর গরম পানির নীচ থেকে লোশনের বোতল বের করে পুরো মুখে হালকা ম্যাসাজ করে লোশন লাগিয়ে নিন

আপনি শুধুমাত্র বরফের কিউব ব্যবহার করে ফেসিয়াল-টি করতে পারেন। আইস কিউব ট্রে-তে পানি দিয়ে তা ফ্রিজে রেখে বরফ বানিয়ে মুখে ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে বরফ সরাসরি মুখে ব্যবহার করবেন না। পরিষ্কার পাতলা কাপড়ের  মধ্যে দিয়ে ব্যবহার করতে হবে।

আইস কিউব বানানোর পদ্ধতি

উপকরণ

শুধু পানিপরিমাণমতো
আইস কিউব ট্রে- টি
প্রস্তুত প্রণালী

. একটি আইস কিউব ট্রে-তে পরিষ্কার পানি ঢেলে ফ্রিজে রেখে জমিয়ে তা মুখে ব্যবহার করতে পারি।

২য় পদ্ধতিশসা এবং গোলাপ জলের আইস কিউব

শুধু বরফ ছাড়াও বিভিন্ন জিনিস মিশিয়ে আইস কিউব বানিয়ে ব্যবহার করতে পারেন। বরফের সাথে শসা এবং গোলাপ জলের মত উপকারি উপাদান নিতে পারেন। এই ফেসিয়াল-এর উপাদানগুলো সম্পূর্ণ আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে।

শসা এবং গোলাপজল দিয়ে আইস কিউব তৈরির পদ্ধতি


উপকরণ
 শসা- ২টি
গোলাপজল- বোতল
আইস কিউব ট্রে- টি
প্রস্তুত প্রণালী

. খোসা ছাড়িয়ে  শসা ছোট ছোট টুকরো করে নিন।

. একটি পাত্রে সমান পরিমাণে শসা গোলাপ জল নিবেন। কিন্তু সমান সমান হতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

. কয়েক মিনিটের জন্য উপকরণ গুলো সেদ্ধ করুন। তারপর ঠাণ্ডা হওয়ার জন্য মিশ্রণটি রেখে দিন।

. ঠাণ্ডা হলে মিশ্রণটি ছেঁকে নিন। তারপর গোলাপজল এবং শসার জুস আইস কিউব ট্রে-তে ঢেলে ফ্রিজে রেখে জমতে দিন।

প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে একটি আইস কিউব সার্কুলার মোশন- পুরো মুখে ঘষবেন  ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত না বরফটি গলে যায়। আপনি চাইলে আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন আইস কিউব-এর সাথে যেমন কমলার রস, লেবুর রস ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার স্কিন- সেটি স্যুট করে কিনা।

দ্বিতীয় ধাপ- ময়েশ্চারাইজিং


উপকরণ

জন্সন বেবি লোশন- বোতল
গরম পানি- পরিমাণমতো
প্রস্তুত প্রণালী

() ফেসিয়াল শুরু করার আগে একটি বড় গামলা বা সিঙ্ক- গরম পানি ভর্তি করে ফেলুন।

()  তারপর লোশন-এর বোতলের মুখ খুব ভালো করে আটকে নেবেন, যেন এর ভেতর কোন পানি না ঢুকতে পারে।

() গামলা বা সিঙ্ক- গরম পানির ভেতর বোতলটি দিয়ে দিন যেন বোতলে থাকা লোশন উষ্ণ গরম হয়ে যায়।

() আইস কিউব ফেসিয়াল করার পর গরম পানির নীচ থেকে লোশন-এর বোতল বের করে পুরো মুখে হালকা ম্যাসাজ করে লোশন লাগিয়ে নিন। এক্ষেত্রে আপনি আপনার নিয়মিত ব্যবহারকৃত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

আইস কিউব ফেসিয়াল করার জন্য বয়সের কোন ভেদাভেদ নেই। তবে যদি আপনার অ্যাজমা সমস্যা থেকে থাকে বা ঠান্ডাতে অ্যালার্জি থেকে থাকে অবশ্যই এই ফেসিয়াল পরিহার করবেন


0 Comments