হাত ও পায়ের বিশেষ যত্ন
শীতে প্রায়ই হাত ও
পায়ে খসখসে ভাব, কালো
হয়ে যাওয়াসহ নানা ধরনের সমস্যা
দেখা যায় । এজন্য
হাত ও পায়ের নিয়মিত
যত্নের প্রয়োজন । নিয়মিত
যত্ন নিলে আপনার হাত
ও পা থাকবে নরম,
কোমল ও মসৃণ ।
জেনে রাখুন হাত ও
পায়ের সুরক্ষায় কিছু প্রয়োজনীয় টিপস
। শীতে হাত-পা সবচেয়ে বেশি রুক্ষ্ম হয়। তাই ত্বকের যত্নের পাশাপাশি হাত-পায়েরও কিছু বাড়তি যত্ন নেওয়া নিতে হয়। মোটা দানার চিনি ও লেবুর রস একসাথে করে পেস্ট বানিয়ে দুই হাতে ঘষুন ১৫ মিনিট। তারপর হাত ধুয়ে ফেলুন। ময়লা সব পরিষ্কার হয়ে যাবে।
২. পায়ের মরা কোষ তুলে ফেলার জন্য সপ্তাহে তিনদিন স্ক্র্যাব দিয়ে পা পরিষ্কার করুন। সান ফ্লাওয়ার অয়েল ও মোটা দানার চিনি একত্রে মিশিয়ে পেস্ট করে হাতে ঘষুন ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. একটি ছোট গামলায় পানির সাথে লেবুর রস মিশিয়ে নিন তারপর আপনার পা ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে আপনার সানবার্ন ও পায়ের গন্ধও দূর হবে।
৪. কনুইয়ের
খসখসে ও কালো ভাব
দূর করতে বাদাম তেল
ও তিলের তেল একসাথে
মিশিয়ে লাগাতে পারেন ।
৫. হাত
ও পায়ের স্ক্রাব: চিনি
ও কয়েক ফোঁটা লেবুর
রস একসাথে মিশিয়ে এই
মিক্সটি দিয়ে ভালো করে
স্ক্রাব করে নিন ।
হাত-পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি
পাবে ।
৬. হাত
ও পায়ের প্যাক: বেসন,
গুঁড়ো দুধ আর মধু
একসাথে মিশিয়ে প্যাক তৈরী
করে ত্বকে লাগিয়ে রাখুন
কমপক্ষে ২০ মিনিট ।
৭. রোদে
পোড়া দাগ দূর করতে
টক দইয়ের প্যাক বিশেষ
উপকারী । সমপরিমাণে
শশার পেস্ট ও টক
দই মিশিয়ে প্যাক বানিয়ে
ত্বকে লাগিয়ে নিন ।
এটি আপনার ত্বকে হারানো
গ্লো ফিরিযে নিয়ে আসবে
।
হাত ও পায়ের নখের
যত্নে নেইল অয়েল বা
অলিভ অয়েল ব্যবহার করুন
। এতে নখ
ভেঙ্গে যাওয়ার সমস্যা থেকে
রক্ষা পাবেন ।
৮. হাতে ও পায়ে নিয়মিত লোশন ব্যবহার করতে হবে। দিনে হালকা এবং রাতে ভারী ক্রিম বা লোশন ব্যবহার করাই ভালো।
রাতে ঘুমানোর আগে হাত-পায়ে
ভালো মানের ময়েশ্চারাইজার লাগিয়ে
ঘুমালে সকালে পাবেন কোমল
ও নমনীয় ত্বক ।
৯. মাসে অন্তত একবার মেনিকিউর ও পেডিকিউর করার জন্য পার্লারে যেতে পারেন।
মুখের
তুলনায় হাত-পায়ের যত্ন
সবসময়েই কম নেওয়া হয়,
এজন্য মুখের তুলনায় হাত
ও পায়ের রং কালো
দেখা যায় । আপনি যদি এই সব নিয়ম ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে শীতে আর সৌন্দর্য হানি হবে না, বরং ত্বক থাকবে মসৃণ ও সুন্দর। এছাড়া আপনি ঘরে বসেই আপনার সৌন্দর্য কে ফুটিয়ে তুলতে পারেন।
0 Comments