ঘরে বসে করে ফেলুন চকলেট ফেসিয়াল


ত্বকের নানা ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে ফেসিয়াল বেশ কার্যকর। ত্বকের উজ্জ্বলতা ধরে রেখে ত্বক সুস্থ রাখতে ফেসিয়াল অনেক গুরুত্বপূর্ণ। ত্বকের ভেতরে যে সকল ময়লা আটকে থাকে, সেসব ময়লা সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। ময়লা আর অতিরিক্ত তেল একত্রিত হয়ে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডসহ ত্বকের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া ত্বকের নানা ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে ফেসিয়াল বেশ কার্যকর। পার্লারে বিভিন্ন ধরণের ফেসিয়াল করা হয়,যেমন হারবাল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ফ্লাওয়ার ফেসিয়াল ইত্যাদি। দেখে নিন ভিন্নধর্মী চকলেট ফেসিয়ালের পদ্ধতিটি।

চকলেট ফেসিয়ালের উপকারী:

১। চকলেট প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং উপাদান রয়েছে, যা ত্বকের বয়সের ছাপ রোধ করে।

২। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩। এটি ত্বকের কোলজন বৃদ্ধি করে ত্বকে ব্রণ এবং কালো দাগ দূর করে।

৪। এটি ত্বক হাইড্রেটেড রাখে।

৫। এটি সবধরণের ত্বকের জন্য উপযোগী।
6। চকলেট ফেসিয়াল অনেকটা অ্যারোমারও কাজ করে। এর গন্ধ শরীরের ক্লান্তি দূর করে এবং প্রশান্তি এনে দেয়
7সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষাঃ
ডার্ক চকলেটে পলিফেলন এবং ফ্লাভেনোল জৈব যৌগ ধারণ করে যা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে। চকলেটে উপস্থিত ফ্লাভেনোল জৈব ত্বককে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে
8। চকলেট ফেসিয়াল ব্যবহার মুখের উপর থেকে দাগছোপ খুব সহজেই দূর হয়ে যায় এবং চামড়া দাগহীন এবং সুন্দর দেখায়


যেভাবে বাসায় চকলেট ফেসিয়াল করবেন:

১। ত্বক পরিষ্কার করা
ফেসিয়ালের প্রথম ধাপ হল ত্বক পরিষ্কার করা। দুধ অথবা ক্লিনজার দিয়ে ত্বক ভাল করে পরিষ্কার করুন।

২। স্ক্রাব করা

ত্বক পরিষ্কার করার পর ত্বক স্ক্রাব করার প্রয়োজন পড়ে। এক টেবিল চামচ অলিভ অয়েল, ব্রাউন সুগার, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স কোক পাউডারে ভাল করে মিশিয়ে নিন। এটি চক্রকারে ত্বকে ম্যাসাজ করুন। তৈলাক্ত ত্বকের জন্য কোক পাউডার, পানির সাথে দুইও চা চামচ লবণের সাথে এক চা চামচ দুধ মিশিয়ে নিন। ১০ মিনিট ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩। টোনার ব্যবহার করুন

এরপর ত্বকে টোনার ব্যবহার করুন। এটি ত্বকে খুলে যাওয়া ছিদ্রগুলো বন্ধ করতে সাহায্য করে। গোলাপজল ভাল টোনার হিসেবে কাজ করে থাকে।

৪। ফেসপ্যাক ব্যবহার

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর খোসার গুঁড়ো, টকদই এবং চকলেটের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি ত্বকে ব্যবহার করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

দুই টেবিল চামচ চকলেট গুঁড়ো, এক টেবিল চামচ মধু এবং চার টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্রথম স্টিম করে ত্বকের ছিদ্রগুলো খুলে ফেলুন তারপর প্যাক লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী।

টোনার ব্যবহারের পর ত্বকের ধরণ অনুযায়ে যেকোন একটি প্যাক ব্যবহার করুন। ব্যস হয়ে গেল আপানর চকলেট ফেসিয়াল।

এছাড়া বলিরেখা দূর অথবা অ্যান্টি এজিং রোধের জন্য এক চা চামচ কোকো পাউডার দুই চা চামচ চায়ের লিকারের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন, এর সাথে এক চা চামচ কাঁচা দুধ মেশান। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকে বলিরেখা পড়া রোধ করে


ত্বকে চকলেট ফেসিয়াল ব্যবহার করার টিপসঃ

অয়েলি ত্বকের জন্য চকলেটের ফেসিয়াল প্যাকঃ

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়ার জন্য ব্রণ সৃষ্টি হয়। ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করতে চকলেট ফেসিয়াল প্যাক খুব কার্যকর।

উপকরণঃ-

চিমটি দারচিনি
টেবিল চামচ মধু
টেবিল চামচ কোকো পাউডার
প্রণালীঃ

একটি পাত্র নিয়ে দারচিনি, মধু এবং কোকো পাউডার নিন।
এবার একটি পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন পেস্টটি যেন ঘন হয়। ( পাতলা হয়ে গেলে চাইলে একটু মধু যোগ করতে পারেন)
এবার পেস্টটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিন।
১৫-২০ মিনিট বাদে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলবেন। ভালো ফল পেতে সপ্তাহে - দিন ব্যবহার করে দেখুন।

ড্রাই ত্বকের জন্য চকলেট এবং ওটমিলের ফেসিয়াল প্যাকঃ

চকলেট এবং ওটমিলের ফেসিয়াল প্যাকটি ত্বক মসৃণ, নরম এবং ময়শ্চারাইজ রাখে। উজ্জ্বল ত্বক পেতে চকলেট এবং ওটমিলের এই ফেসিয়াল প্যাকটি সপ্তাহে অন্তত বার ব্যবহার করুন।

উপকরণঃ

হাফ কাপ কোকো পাউডার
টেবিল চামচ ক্রিম
- টেবিল চামচ ওটমিল
টেবিল চামচ মধু

প্রণালীঃ

কোকো পাউডার, ক্রিম, ওটমিল, মধু সব একসঙ্গে মিশিয়ে নিন।
এবার প্যাকটি মুখে এবং গলায় লাগিয়ে নিন।
১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
প্যাকটি শুকিয়ে এলে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।

গ্লোয়িং ত্বকের জন্য চকলেট এবং কলার ফেসিয়াল প্যাকঃ
চকলেট এবং কলার ফেসিয়াল প্যাকটি ত্বকে ময়শ্চারাইজ রাখে পাশাপাশি গ্লোয়িং করে তোলে। ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

উপকরণঃ

টেবিল চামচ মধু
টেবিল চামচ টক দই
টেবিল চামচ কোকো পাউডার
হাফ কাপ কলার পেস্ট
প্রণালীঃ

একটি পাত্রে কোকো, মধু, টক দই, কলার পেস্ট নিন
এবার এই উপকরণগুলি দিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন।
পেস্টটি গলা এবং মুখে লাগিয়ে নিন।
কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম জলে ধুয়ে নিন। সপ্তাহে - বার ব্যবহার করুন

0 Comments