সবুজ চায়ের স্বাস্থ্যগুণের কথা
সকলেরই জানা। ওজন কমাতে,
ক্যান্সার প্রতিরোধ করতে, হার্ট অ্যাটাক
প্রতিরোধে, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সবুজ চায়ের জুড়ি
নেই। শুধু স্বাস্থ্যগুণই নয়
বরং এই চায়ের অনেক
সৌন্দর্যগুণও রয়েছে। বিশেষজ্ঞদের মতে
ত্বকের সুরক্ষা, চর্মরোগের চিকিৎসায় সৌন্দর্যচর্চায় সবুজ চা অত্যন্ত
কার্যকরী। এতে বিপুল পরিমাণ
অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকের
বয়সের ছাপ পড়া প্রতিরোধ
করে। সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে
রক্ষা, ত্বকের পুড়ে যাওয়া
ভাব রোধে সবুজ চায়ের
ফেস প্যাক, গ্রিন টি
ফেসিয়াল খুবই কার্যকর।
তৈলাক্ত
ত্বক বরাবরই ব্রণ প্রবণ
হয়ে থাকে। তাই এ
ধরণের ত্বকে প্রয়োজন বাড়তি
যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমণের
আশঙ্কা বেশি থাকে। তৈলাক্ত
ত্বকের যত্নে গ্রিন টি
খুবই কার্যকর। কারণ গ্রিন টি’তে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি
গুণ। চলুন জেনে নেই
কীভাবে ঘরে বসে করবেন
গ্রিন টি ফেসিয়াল-
উপকরণ:
গ্রিন
টি, মুলতানি মাটি, অ্যালোভেরা।
পদ্ধতি:
ক্লিঞ্জিং:
আপনার
পছন্দের ক্লিঞ্জার দিয়ে মুখ ভালো
ভাবে পরিষ্কার করে নিন।
স্ক্রাবিং:
স্ক্রাব
মুখে লাগিয়ে কিছুক্ষন রেখে
আলতো ভাবে ম্যাসাজ করুন।
স্ক্রাবিং ব্ল্যাক /হোয়াইট হেডস দূর
করবে ও বন্ধ পোরসগুলো
খুলে দিবে।
টোনিং:
তুলোতে
টোনার নিয়ে মুখটা মুছে
নিন। গোলাপ জল তৈলাক্ত
ত্বকের জন্য বেশ উপযোগী
টোনার।
ফেসপ্যাক:
ফুটন্ত
গরম পানিতে ১ চামচ গ্রিন
টি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। বাটিতে
২ চামচ মুলতানি মাটি
নিন। তাতে ২-৩
চামচ গ্রিন টি ভেজানো
পানি মেশান। ১টি অ্যালোভেরার
স্টিক নিন, এটির এক
পাশ ছিড়ে নিতে হবে।
এবার অ্যালোভেরা স্টিকটি চিপে রস মুলতানি
মাটি ও গ্রিন
টির মিশ্রণে মেশান। উপকরণগুলো একসঙ্গে
ভালো ভাবে মিশিয়ে নিন।
প্যাক তৈরি হয়ে গেলে
প্যাকটি মুখে লাগিয়ে ২০
মিনিট রাখুন, তারপর পরিষ্কার
পানি দিয়ে মুখ ধুঁয়ে
ফেলুন।
উপকারিতা
১. গ্রিন
টির অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সতেজ ও
টানটান রাখতে সাহায্য করে
ও জীবাণু দূর করে।
২. মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত
তেল দূর করে, ব্রণ
প্রতিরোধ করে ও রোদে
পোড়া ভাব কমায়।
৩. অ্যালোভেরা ত্বককে ময়েশচারাইজ করে।
অ্যালোভেরার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (Anti- Bacteria)
গুণ ত্বককে সুরক্ষিত রাখে।
উপকরণগুলো কোথায়
পাবেন
গ্রিন
টি, মুলতানি মাটি ও অ্যালোভেরা
সহজেই পেতে পারেন সুপার
শপ বা কাঁচা বাজারেগুলোতে।
মুলতানি মাটির ক্ষেত্রে মিনা
হারবালের প্রডাক্টটি ব্যবহার করতে পারেন।
নিয়মিত
এই ফেইস প্যাকের ব্যবহারে
ত্বক হবে ব্রণমুক্ত, উজ্জ্বল
ও লাবণ্যময়।
0 Comments