খোলা ঝাই পিঠা


শীতে গরম গরম খোলা ঝাই পিঠা

উপকরন:

চালের গুড়া, হাফ কাপ বা সামান্য বেশি

ডিম, মুরগীর হলে ভাল, একটা

লবণ, দুই চিমটি

পানি(সাধারন সামান্য গরম), সাধারন তাপমাত্রার পানি দিয়ে কাই করে পরে সামান্য গরম পানি (মানে কুসুম গরম পানি দিয়ে কাই করতে হবে, কাইয়ের ঘনত্ব পানি তরলের চেয়ে বেশী হবে)

প্রনালীঃ

চালের গুড়া, ডিম, লবন এবং পানি দিয়ে কাই বানিয়ে নিন। (কুসুম গরম পানি দিয়ে কাই করতে হবে, কাইয়ের ঘনত্ব পানি তরলের চেয়ে বেশী হবে)

খোলা গরম করে নিয়ে এভাবে এক চামচ কাই দিতে হবে।

তারপর খোলার দুই পাশ ধরে নাড়িয়ে এভাবে গোল করে নিতে হবে।

এত গোল করে ফেলাও অভিজ্ঞতা।

আগুন মাঝারি বা কম।

একটা ঢাকনা দিয়ে মাত্র কয়েক মিনিট।

ব্যস খুন্তি দিয়ে তুলে নিন।

খালি কিংবা যে কোন তরকারীর সাথে এই পিঠা চলে। চা দিয়েও খাওয়া যায়।



0 Comments