এই শীতে নিজের হাতে তৈরি করুন তেজপাতা পিঠা
তেজপাতা
পিঠা নাম শুনে মনে
হতে পারে এটি তৈরি
করা খুব ঝামেলার কাজ।
কিন্তু সঠিক রেসিপি জানা
থাকলে এ পিঠা তৈরি
করা খুব একটি কঠিন
কাজ না। আসলে তেজপাতা
পিঠা অত্যন্ত সুস্বাদু এবং বাসায় রান্না
করাও খুব সহজ। কারণ
এটা ওভেন ছাড়াই চুলাতেই
তৈরি করতে পারবেন। তাহলে
আসুন আজ জেনে নিন
কীভাবে তৈরি করবেন তেজপাতা
পিঠা-
ডিম ৬ টি,
চিনি ১ কাপ,
ময়দা ১ কাপ,
চালের
গুঁড়া ১ কাপ
বেকিং
পাউডার ১ চা চামচ,
ফ্লেভারের
জন্য যেকোনো এসেন্স ব্যবহার
করতে পারেন।
প্রণালি:
প্রথমে
একটি ডিম আলাদা করে
রাখুন। তারপর একটি পাত্রে
ডিমের সাদা অংশ ভালো
করে ফোম করে তাতে
অল্প অল্প করে চিনি
মিশিয়ে বিট করতে হবে।
চিনি গলে এলে কুসুম
দিয়ে আর কিছুক্ষণ বিট
করে নিন।
এবার অল্প অল্প করে
ময়দা, চালের গুঁড়া হাত
দিয়ে মিশাতে হবে। সব
শেষে বেকিং পাউডার দিয়ে
হালকা মিশিয়ে নিতে হবে।
ডোটা একটু পাতলা হবে।
এবার মোটা তাওয়া চুলায়
দিয়ে হালকা তেল গরম
করে নিন। তারপর তাওয়ায়
রেখে দেয়া ডিমটি অল্প
ফেটে পোচ করে নিন।
ভাজা ডিমটি ডোয়ের মাঝে
ডুবিয়ে আবার তাওয়ায় দিন।
তেলে অল্প জ্বালে বাদামি
করে ভেজে নিন। দুই
পাশেই ভাজুন।
ভাজা হলে তাওয়া থেকে
উঠিয়ে আবার ময়দার মিশ্রণে
ডুবিয়ে পুনরায় বাদামি করে
ভাজতে হবে। এরপর পাত্রের
ডো শেষ না হওয়া
পর্যন্ত করতে থাকুন। তাহলে
অনেকগুলো লেয়ার হবে।
ঠাণ্ডা
হলে ছুরি দিয়ে কেটে
পরিবেশন করুন তেজপাতা পিঠা।
0 Comments