খোলা জালি পিঠা


খুব সহজে ফ্রাইপ্যানে খোলা জালি পিঠা


উপকরণঃ
২কাপ চালের গুঁড়া।
২টা ডিম।
লবণ (স্বাদ মতো)
কুসুম গরম পানি (পরিমাণ মতো) (আমার সাড়ে তিন কাপ পানি লেগেছে)

পদ্ধতিঃ
*একটি বোল সবগুলো উপকরণ নিয়ে একটি পাতলা ব্যাটার তৈরী করে নিতে হবে।

*এবার একটি ফ্রাইপেন গরম করে (কোন তেল ব্রাশ করা যাবে না,

তেল ব্রাশ করলে এমন ছিদ্র ছিদ্র হবে না,

তখন ক্রেপ এর মতো প্লেন হয়ে যাবে) একটু করে ব্যাটার পেন দিয়ে ঘুরিয়ে নিয়ে ঢেকে দিতে হবে,

চুলার আঁচ মাঝারি থাকবে,

-১মিনিট পর পিঠা হয়ে আসলে নিজ থেকে সাইড দিয়ে আস্তে করে উঠে আসে, তখন নামিয়ে ফেলতে হবে।

এভাবে একটি একটি করে সবগুলো পিঠা বানাতে হবে।

*ব্যাস হয়ে গেল আমাদের খুবই সহজ এবং মজাদার খোলা জালি পিঠা।

*এই পিঠা যে কোন মাংস, ভর্তা অথবা নারকেল, খেজুরের গুড় দিয়ে পরিবেশন করতে পারেন।

নোটিসঃ
*ব্যাটার যত পাতলা হবে পিঠাতে তত বেশি ছিদ্র ছিদ্র হবে।

*ব্যাটার টা গুলানোর পর যদিও একটিও হুইক্স দিয়ে ভালো করে বিট করে নেওয়া হয় অথবা একটু ব্লেন্ড করে নেয়া হয় তাহলে ব্যাটার টা অনেক বেশি স্মুথ হয়।



0 Comments