অপেক্ষায় সারাটিক্ষন

আছি আমি তোমার অপেক্ষায়
সারাটিক্ষন
তোমার ব্যাস্ত সময়ের সংগী হয়ে বিস্মৃত
ছায়ামন
শুভ্র আকাশ সিক্ত, প্রস্ফুটিত
আলোকধারা
শংকাহীন শান্ত হৃদয় আজ আনন্দে
আত্নহারা
সন্ধ্যামালতি পুষ্পতুমি ছড়িয়ে সুবাতাস
কষ্টে কাটা প্রতিটিক্ষনে সুখেরই বসবাস
সে সুঘ্রানে রজনি মোর সুখে তাল-মাতাল
আছি আমি তোমার অপেক্ষায়, থাকবো
চিরকাল।

0 Comments