যা হয়ত একান্তই আমার দখলে



দরজা বন্ধ..তবুও তোমার উপস্থিতি এ মনের ঘরে,,,যা একান্তই আমার দখলে..হয়ত ভূল বললাম..আমি তো আশ্রয়হীন তবুও কোন ঠিকানায় এলে তুমি..??এখানে তো কোন লোকালয়ই নেই..জানি ,একদিন তুমি ফিরবে আপন ঠিকানায়..যা তোমার একান্তই আপন হবে..যেখানেই তোমার সুখেদের বসবাস স্থায়ী হবে..যেখানে পূর্ণ হবে তুমি জীবনের পূর্ণতায়..হয়ত দূর থেকে দেখে ,আমি তখন তৃপ্ত হব..বৈরী মন আমার তোমার মন দরজায় কান পেতে শুনবে ,তোমার আহ্লাদী সুখের বিলাসিত ধ্বনি..তারপর ফিরব আমি আমার আশ্রয়হীন ঠিকানায়..যা হয়ত একান্তই আমার দখলে..

0 Comments