ভালোবেসেছিলাম আমি

আনমল
 ভালোবেসেছিলাম আমি খুব..তুই যে কালো মেঘের মত ভেসে এসেছিলি তা কখনো ভাবি নি..কখনো বুঝি নি সূর্য উঠলেই চলে যাবি তুই..ক্ষনিকের তরে আঁকড়ে ধরেছিলাম তোকে..!!

তোর মায়া ভরা সেই কালো চোখে নিজকে খুজেছি সারাক্ষন..যখন পেয়েছি তখন চোখ দুটিই হারিয়ে গেছে আমার..তোর কাপানিত  ঠোটে আমার ঠোটের স্পর্শ চাই নি,চেয়েছি একটু মিষ্টি হাসি কিন্তু চোখ দুটি যে হারিয়েছি অনেক আগেই তাই দেখি নি সে হাসি...!!
.
তূই জড়িয়ে ধরে রাখবি সে  আশা ছিল না কখনো..শুধু চেয়েছি কখনো ছাড়বি না আমায়..তোকে দেখে ভুলেই গিয়েছিলাম যে আমি তোর কেউ না তাইতো তুই চলে গিয়ে বুঝিয়ে দিলি..!!
.
আজ অভিশাপ দিচ্ছি তোকে..তুই সুখী হোস..তোর ঘরে জ্বলে  উঠুক জ্যোৎনা রাতের চাঁদ আর আমাবস্যার রাত হয়ে থাকব আমি..!!
ইতি,
অনমিকা

0 Comments