রাবরী রেসেপি


রাবরী
উপকরণ :
১ লিটার দুধ
চিনি ১/৪ কাপ
লেবুর রস ২ চামচ
কাজু , পেস্তা ও আমন্ড কুচি
২ টো রসগোল্লা কুচনো
গোলাপ জল এ কেশর ভেজানো
ছোটো এলাচের গুঁড়ো ১/২ চামচ
প্রস্তুত প্রণালী:
১) দুধ চুলায় দিয়ে নাড়তে থাকুন যেন সড় না পড়ে।
২) কিছুটা ঘন  হবার পর রসগোল্লা কুচি আর চিনি দিয়ে নেড়ে নিন।
৩) এবার ১ ফোটা করে লেবুর রস দিন আর নাড়তে থাকুন। এইভাবে ২ চামচ রস দিয়ে নাড়ুন ।
৪) একসঙ্গে পুরো রস টা দেওয়া যাবে না তাতে দুধ ছানা ফেটে যাবে।
৫) ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে কেশর ভেজানো জল ও কাজু , পেস্তা কুচি দিয়ে সাজিয়েদিন ব্যাস হয়ে গেল আপনার মজাদার ও সুস্বাদু রাবরি।

0 Comments